November 8, 2026, 4:01 pm

সংবাদ শিরোনাম :
আড়াইহাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ৮ গজারিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি আরফিন, সাধারণ সম্পাদক নজরুল, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন সায়মন সোনারগাঁওয়ে আওয়ামিলীগের নেতা কর্মীদের নামে মামলা সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে সক্রিয় ডিবি তিন ভাই বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ পিতা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। …—-সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট গোলাম আজম সোনারগাঁও প্রেস ক্লাবে ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমান সোনারগাঁয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বুলবুল হত্যার বিচারের দাবিতে চট্রগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় ট্রায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ

আড়াইহাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ৮

খবর ডেস্ক :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে আড়াইহাজারে মার্কাস মসজিদ এলাকায় হামলা হয়।

অনুষ্ঠানে র‌্যালি শেষে পূর্বপরিকল্পনা অনুযায়ী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনের নেতৃত্বে সুমন, শওকত, জুয়েল, শেখ ফরিদ, রাসেলসহ ৩০-৪০ জনের সংঘবদ্ধ দল হামলা চালায়। হামলায় গুরুতর আহত রিফাত উল্লাহকে স্থানীয় প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মোবারকের ভাই সুমন চাইনিজ কুড়াল দিয়ে রিফাত উল্লাহকে কুপিয়ে জখম করে। আহতদের মধ্যে এরশাদ উল্লাহ, বাহর আলী, ফারুক, আনসার আলী আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আহতরা সবাই কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী সালামতের সমর্থক।

হামলার বিষয়ে সালাউদ্দিন চৌধুরী সালামত বলেন, মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নির্দেশে কর্মীসমর্থকদের নিয়ে উপজেলায় র‌্যালিতে অংশগ্রহণ করি। মোবারকের নেতৃত্বে তারা আমার লোকদের ওপর নৃশংস হামলা চালায়।
হামলার অভিযোগ মোবারক হোসেন অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতি পূর্ণ করতেই এ ধরণের অভিযোগ করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সবজেল হোসেন বলেন, হামলার বিষয়ে আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2016 Sonargaon Khabar
Design & Developed BY N Host BD