August 12, 2026, 11:04 am

সংবাদ শিরোনাম :
বন্দরে গ্যাস বিস্ফোরণের কেউ বেচেনেই সোনারগাঁওয়ে ৩ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সো,খ ডেস্ক : ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার কোন সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোমা পাওয়া বিষয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই। একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।  তিনি আরও বলেন, আশুলিয়াতে দুষ্কৃতিকারী ব্যাগ রেখে যায়। পরে সেটি উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে যোগসূত্র আছে কিনা তদন্ত করা হচ্ছে। তবে, আগের সময়ের তুলনায় এ ধরনের ঘটনা অনেকটা কম। এছাড়া, দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।   জেলের জালে থানা থেকে লুট হওয়া শটগান প্রথম শ্রেণির ছাত্রীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ পলাশবাড়ীর শিক্ষক মিথুনের বিরুদ্ধে সোনারগাঁওয়ে দুই হাসপাতালের বিরুদ্ধে অভিযান, একটিকে সিলগালা

বন্দরে গ্যাস বিস্ফোরণের কেউ বেচেনেই

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মাইদুলের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মাইদুলের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর একদিন আগে, সোমবার সকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইদুলের স্ত্রী বিউটি (২৪)। তার শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। শুরু থেকেই তার অবস্থা সংকটাপন্ন ছিল।

এরও আগে গত শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাদের আট বছর বয়সী ছেলে মারুফ। তার শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের বন্দর কুড়িপাড়া-চাপাতলী এলাকার একটি টিনশেড ভাড়া বাসায় গ্যাস বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হন পরিবারের তিন সদস্য। তাদের গ্রামের বাড়ি নাটোরে। জীবিকার তাগিদে প্রায় এক বছর ধরে তারা বন্দরের ওই বাসায় ভাড়া থাকেন। ঘটনাদিন প্রাথমিক তদন্তের বরাতে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, টিনশেড ঘরের পাশের রান্নাঘরে তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে দীর্ঘ সময় ধরে গ্যাস জমে ছিল। ওই জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।দগ্ধ বিউটির মায়ের ভাষ্য, দীর্ঘদিন ধরে গ্যাস লাইনে লিকেজ থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। শুক্রবার ভোরে মাইদুল লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরানোর চেষ্টা করলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। এতে স্বামী-স্ত্রী ও তাদের একমাত্র ছেলে মারাত্মকভাবে দগ্ধ হন। আগুনে ঘরের আসবাবপত্রও পুড়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সো,খ ডেস্ক : ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার কোন সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোমা পাওয়া বিষয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই। একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।  তিনি আরও বলেন, আশুলিয়াতে দুষ্কৃতিকারী ব্যাগ রেখে যায়। পরে সেটি উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে যোগসূত্র আছে কিনা তদন্ত করা হচ্ছে। তবে, আগের সময়ের তুলনায় এ ধরনের ঘটনা অনেকটা কম। এছাড়া, দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।  

© All rights reserved © 2016 Sonargaon Khabar
Design & Developed BY N Host BD