August 30, 2026, 5:27 am

সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বুলবুল হত্যার বিচারের দাবিতে চট্রগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় ট্রায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ বন্দরে গ্যাস বিস্ফোরণের কেউ বেচেনেই সোনারগাঁওয়ে ৩ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সো,খ ডেস্ক : ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার কোন সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোমা পাওয়া বিষয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই। একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।  তিনি আরও বলেন, আশুলিয়াতে দুষ্কৃতিকারী ব্যাগ রেখে যায়। পরে সেটি উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে যোগসূত্র আছে কিনা তদন্ত করা হচ্ছে। তবে, আগের সময়ের তুলনায় এ ধরনের ঘটনা অনেকটা কম। এছাড়া, দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।   জেলের জালে থানা থেকে লুট হওয়া শটগান প্রথম শ্রেণির ছাত্রীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ পলাশবাড়ীর শিক্ষক মিথুনের বিরুদ্ধে সোনারগাঁওয়ে দুই হাসপাতালের বিরুদ্ধে অভিযান, একটিকে সিলগালা

সোনারগাঁয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধ

সোনারগাঁও খবর ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবীতে মানবন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। সোনারগাঁয়ের সকল সাংবাদিকবৃন্দের ব্যানারে শনিবার বেলা ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তায় এই মানবন্ধন ও প্রতিবাদ সভা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁ থানা পুলিশকে ম্যানেজ করে দৈনিক সংবাদের স্থানীয় প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ ‘ট্রাক ভাংচুর করে সিমেন্ট নিয়ে যাওয়া’র বানোয়াট মিথ্যা মামলা দিয়েছে। ভূমি দখলকারী, নদীখেকো, পরিবেশ দুষনকারী মেঘনা গ্রুপের অন্যায় অত্যাচার নিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় প্রতিবাদ ও সংবাদ প্রকাশ করায় মেঘনা গ্রুপ সাংবাদিকদের নামে মিথ্যা হয়রানীমূলক মামলা দিয়ে তাদের অনিয়ম দূর্নীতির বিস্তার ঘটাতে মরিয়া হয়ে উঠেছে। তারা সাংবাদিকদের কন্ঠ রোধ করে সত্য লিখনি বন্ধ করতে চায়। তাদের অন্যায়ের বিরুদ্ধে লেখায় সাংবাদিকদের হয়রানী করার অস্ত্র হিসেবে মিথ্যা মামলা দেয়া শুরু করেছে। আর মামলা গ্রহণকারী সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন মেঘনা গ্রুপের কাছে অনৈতিক সুবিধা নিয়ে তার দায়িত্বে অবহেলা করে যাচাই বাছাই ছাড়া একজন সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্রহণ করে হয়রানী করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দখলদার মেঘনা গ্রুপের করা মিথ্যা মামলা প্রত্যাহার চাই। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবো। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ জানায় শিশু কিশোরদের জাতীয় সংগঠন খেলাঘর সোনারগাঁ উপজেলা, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ, পরিবেশবাদী সংগঠন (বাপা), জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম, সোনারগাঁ শতদল নাট্য সংঘসহ সামাজিক সাংষ্কৃতিক সংগঠন। সাংবাদিক ইমরান হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সোনারগাঁও রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, রবিউল হুসাইন, শাহাদাত হোসেন রতন, ফরিদ হোসেন, ফারুক হোসেন, সোনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পনির হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও শিশু কিশোর সংগঠন খেলাঘরের সোনারগাঁ উপজেলার সাধারণ সম্পাদক লায়ন রাজার রহমানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সো,খ ডেস্ক : ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার কোন সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোমা পাওয়া বিষয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই। একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।  তিনি আরও বলেন, আশুলিয়াতে দুষ্কৃতিকারী ব্যাগ রেখে যায়। পরে সেটি উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে যোগসূত্র আছে কিনা তদন্ত করা হচ্ছে। তবে, আগের সময়ের তুলনায় এ ধরনের ঘটনা অনেকটা কম। এছাড়া, দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।  

৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সো,খ ডেস্ক : ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার কোন সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোমা পাওয়া বিষয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই। একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।  তিনি আরও বলেন, আশুলিয়াতে দুষ্কৃতিকারী ব্যাগ রেখে যায়। পরে সেটি উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে যোগসূত্র আছে কিনা তদন্ত করা হচ্ছে। তবে, আগের সময়ের তুলনায় এ ধরনের ঘটনা অনেকটা কম। এছাড়া, দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।  

© All rights reserved © 2016 Sonargaon Khabar
Design & Developed BY N Host BD