November 21, 2026, 8:47 pm

সংবাদ শিরোনাম :
আড়াইহাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ৮ গজারিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি আরফিন, সাধারণ সম্পাদক নজরুল, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন সায়মন সোনারগাঁওয়ে আওয়ামিলীগের নেতা কর্মীদের নামে মামলা সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে সক্রিয় ডিবি তিন ভাই বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ পিতা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। …—-সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট গোলাম আজম সোনারগাঁও প্রেস ক্লাবে ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমান সোনারগাঁয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বুলবুল হত্যার বিচারের দাবিতে চট্রগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় ট্রায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ

বুলবুল হত্যার বিচারের দাবিতে চট্রগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় ট্রায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ

বুলবুল হত্যার বিচারের দাবিতে চট্রগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় ট্রায়ারে আগুন দিয়ে রাস্তা অবরো
স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
শুক্রবার (২১ আগস্ট) সকাল নয়টার দিকে বন্দরের মদনপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহসড়কটি অবরোধ করেন তারা। এতে মহসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট দেখা দিয়েছে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ।
তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা সড়কে টায়ার ও বাঁশ-কাঠ পুড়িয়ে অবরোধ করে রেখেছে। পুলিশ ও প্রশাসনের লোকজন তাদের নিবৃত করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় হামলার শিকার হন ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ কে কুপিয়ে হত্যা করা হয়।বুলবুল শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে।
 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় পরে মামলা করেন বুলবুল। মামলায় স্থানীয় ‘কিশোর গ্যাং লিডার’ শেখ সিফাত ও তার বাহিনীর সদস্যদের আসামি করা হয়। এই মামলার জেরেই সালেহনগর এলাকায় সিফাত ও তার বাহিনীর সদস্যরা বুলবুলের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন মাছুম বিল্লাহ।
এদিকে রাতেই মামলার অন্যতম আসামি শেখ সিফাত ও হোয়াইট জুম্মন সহ নয়জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2016 Sonargaon Khabar
Design & Developed BY N Host BD