November 7, 2026, 4:03 pm

সংবাদ শিরোনাম :
গজারিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি আরফিন, সাধারণ সম্পাদক নজরুল, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন সায়মন সোনারগাঁওয়ে আওয়ামিলীগের নেতা কর্মীদের নামে মামলা সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে সক্রিয় ডিবি তিন ভাই বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ পিতা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। …—-সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট গোলাম আজম সোনারগাঁও প্রেস ক্লাবে ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমান সোনারগাঁয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বুলবুল হত্যার বিচারের দাবিতে চট্রগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় ট্রায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ বন্দরে গ্যাস বিস্ফোরণের কেউ বেচেনেই

গজারিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি আরফিন, সাধারণ সম্পাদক নজরুল, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন সায়মন

গজারিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি আরফিন, সাধারণ সম্পাদক নজরুল, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন সায়ম

গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক মুন্সিগঞ্জের কাগজ এর সম্পাদক মোহাম্মদ আরফিন এবং সাধারণ সম্পাদক পদে এটিএন বাংলার উপজেলা প্রতিনিধি শেখ নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার ভবেরচরস্থ মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবন গজারিয়া প্রেস ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মোহাম্মদ আরফিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে শেখ নজরুল ইসলাম ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক পদে সাইদ আফরান ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে আমজাদ হোসেন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল (ইত্তেফাক), আমিরুল ইসলাম নয়ন (আমার দেশ), মকবুল হোসেন (আমার বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক পার্থ (দেশ রুপান্তর), সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর হোসেন মিঞা (সভ্যতার আলো), অর্থ সম্পাদক পদে শাহদাত হোসেন সায়মন (৭১ টিভি), দপ্তর সম্পাদক পদে আল আমিন (মানব কন্ঠ), মহিলা বিষয়ক সম্পাদক পদে সোনিয়া পারভীন (নিউ নেশন)। এ ছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মো. মহিউদ্দিন (আগামীর সময়), মো. সাইফুল ইসলাম (দৈনিক বাংলা), শেখ শাহাবুদ্দিন (ইনকিলাব), আ. হান্নান সরকার (বাংলাদেশের আলো), আরিফুল ইসলাম সাগর (সকালের সময়)।

প্রেস ক্লাবের ৪৫ জন ভোটারের ৩৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন গজারিয়া উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক।

নির্বাচনের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য গজারিয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী পরিষদ গঠিত হলো।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2016 Sonargaon Khabar
Design & Developed BY N Host BD