November 5, 2026, 11:49 am

সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে আওয়ামিলীগের নেতা কর্মীদের নামে মামলা সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে সক্রিয় ডিবি তিন ভাই বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ পিতা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। …—-সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট গোলাম আজম সোনারগাঁও প্রেস ক্লাবে ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমান সোনারগাঁয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বুলবুল হত্যার বিচারের দাবিতে চট্রগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় ট্রায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ বন্দরে গ্যাস বিস্ফোরণের কেউ বেচেনেই সোনারগাঁওয়ে ৩ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

সোনারগাঁওয়ে আওয়ামিলীগের নেতা কর্মীদের নামে মামলা

সোনারগাঁও খবর ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে প্রকাশ্যে রাস্তায় ঝটিকা মিছিল করে সরকার বিরোধী স্লোগান দিয়ে ষড়যন্ত্র করার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাতে তালতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদি হয়ে সন্ত্রাসবিরোধী আইনে সোনারগাঁও থানায় এই মামলাটি দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুজ্জামান শামসু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোশারফ ওমর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বাবু ওমর, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা তায়েব শিকদার।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সো,খ ডেস্ক : ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার কোন সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোমা পাওয়া বিষয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই। একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।  তিনি আরও বলেন, আশুলিয়াতে দুষ্কৃতিকারী ব্যাগ রেখে যায়। পরে সেটি উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে যোগসূত্র আছে কিনা তদন্ত করা হচ্ছে। তবে, আগের সময়ের তুলনায় এ ধরনের ঘটনা অনেকটা কম। এছাড়া, দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2016 Sonargaon Khabar
Design & Developed BY N Host BD