November 11, 2026, 2:31 am

সংবাদ শিরোনাম :
আড়াইহাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ৮ গজারিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি আরফিন, সাধারণ সম্পাদক নজরুল, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন সায়মন সোনারগাঁওয়ে আওয়ামিলীগের নেতা কর্মীদের নামে মামলা সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে সক্রিয় ডিবি তিন ভাই বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ পিতা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। …—-সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট গোলাম আজম সোনারগাঁও প্রেস ক্লাবে ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমান সোনারগাঁয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বুলবুল হত্যার বিচারের দাবিতে চট্রগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় ট্রায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ

তিন ভাই বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ পিতা

সোনারগাঁও খবর :

সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার(২৬ সেপ্টেম্বর) সকালে বৈদ্যেরবাজার এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন।

উদ্ধার হওয়া তিন জন হলেন— হেলাল উদ্দিনের ছেলে সজীব, মেয়ে সামিয়া ও ছোট ছেলে সামিন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে কুমিল্লার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁওয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ ১৩ যাত্রী ট্রলারে করে বৈদ্যেরবাজারের উদ্দেশে রওনা হন। পথে মেঘনা নদীর মাঝপথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।

এ সময় আট জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে রাশিদা নামে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর একই পরিবারের হেলাল উদ্দিন, তার ছেলে সজীব, মেয়ে সামিয়া ও ছোট ছেলে সামিন নিখোঁজ ছিলেন।

শনিবার দিকে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদীতে ভাসমান অবস্থায় সজীব, সামিয়া ও সামিনের লাশ দেখতে পেয়ে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘নিখোঁজ চারজনের মধ্যে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপরজনের লা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2016 Sonargaon Khabar
Design & Developed BY N Host BD